Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

হামলার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান চলাচল ও যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তবে হামলার বিস্তারিত, নিহত বাংলাদেশিদের পরিচয় এবং বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার