বিজ্ঞাপন
আটকের পর প্রিজন ভ্যানে বসে গান গাইলেন মমতা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
বিজ্ঞাপন
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধরনায় বসে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। আটকের পরও প্রতিবাদ থামাননি তিনি। পুলিশের প্রিজন ভ্যানে বসে গান গেয়ে এবং স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা।
আটকের সময় মমতাকে ‘জাগো দুর্গা’ গান গাইতে দেখা যায়। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে ‘দেশ বাঁচান’ বলে স্লোগান দেন তিনি। এ সময় তার কণ্ঠে শোনা যায় ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গানটিও।
মমতার অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে ধরনায় বসেছিলেন। কিন্তু পুলিশ জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মমতাকে বলতে শোনা যায়, তাদের বহনকারী পুলিশের গাড়ি প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের আচরণ করে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।
মমতা ব্যানার্জীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য সাকেত গোখলে ও ডেরেক ও’ব্রায়েন।