বিজ্ঞাপন
ভারতজুড়ে প্রতিবাদের আহ্বান কেরালার সেই ফাতেমা তাহলিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
বিজ্ঞাপন
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ চলছে তার সমর্থন করে প্রতিবাদের আওয়াজ আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন ভারতের কেরালা রাজ্যের তরুণ রাজনীতিবিদ এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নারী বিধায়ক ফাতেমা তাহলিয়া।
শনিবার ( ১০ অক্টোবর) ফাতেমা তাহলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
পোস্টে ভারতের জনগণের উদ্দেশে তিনি বলেন, চারদিকে তাকালে জন্তর মন্তর যেন সর্বত্রই দেখা যায়। ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে দেশের কোনো সড়ক যেন নীরব না থাকে। প্রতিটি প্রান্ত থেকে একই কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তুলে ধরার আহ্বান জানান তিনি।
ফাতেমা তাহলিয়ার পোস্টে আরও বলা হয়েছে, নীরব থাকা কোনো বিকল্প হতে পারে না এবং গণতন্ত্র নিয়ে আপস করা যায় না। ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে পোস্টটিতে।