বিজ্ঞাপন
যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ‘কেকে ক্রিয়েট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম
বিজ্ঞাপন
ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর কাব্য কর্ণাটককে আটক করেছে দিল্লি পুলিশ। ২০২৬ সালের ১০ অক্টোবর দিল্লির ধৌলা কুয়ান এলাকা থেকে তাকে আটক করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথেই তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কেকে ক্রিয়েট’ নামে পরিচিত পরিচিত কাব্য কর্ণাটককে আটকের সময় দিল্লিতে নিরাপত্তা জোরদার ছিল।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ
১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস