বিজ্ঞাপন
সৌদির দুই বিমানবন্দরে অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
অন্যদিকে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সৌদি, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলো ৬ ও ৭ অক্টোবর চালানো হয়েছে। তবে কোন বিমানবন্দরে কোনদিন হামলা হয়েছে তা নির্দিষ্ট করে বিবৃতিতে বলা হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ প্রাথমিক তথ্য জানিয়েছে।
এছাড়া হামলার ধরন বা এতে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।