Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচন চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। ভোট চলাকালীন আইনভঙ্গ ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েোছ পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এ সময় বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক আচরণের অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। পরে তাকে এজেইউপির দলীয় কার্যালয় থেকে আটক করা হয়।

পুলিশের হাতে আটক হওয়ার সময় হুমায়ুন কবীরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নেওয়া হয়।

ঘটনাটির পর হুমায়ুন কবীরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, ‘আইন ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পরবর্তীতে ওই পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন, হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এজেইউপির প্রার্থী হিসেবে হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুই আসন থেকেই জয় পান। পরে নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন তিনি। তার ছেড়ে দেওয়া আসনেই মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করে আলোচনায় এসেছিলেন হুমায়ুন কবীর। ওই ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে নিজস্ব রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) গঠন করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার