Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদে সৌদি আরামকোর স্থাপনার কাছে ভয়াবহ আগুন

Icon

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ এএম

রিয়াদে সৌদি আরামকোর স্থাপনার কাছে ভয়াবহ আগুন

বিজ্ঞাপন

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদির মধ্যে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে। হুথিরা নিয়মিতই সৌদির জ্বালানি অবকাঠামো ও প্রধান শহরগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরবের আরামকোর একটি স্থাপনার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে রাজধানী রিয়াদে আরামকোর ওই স্থাপনায় বিকট ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরামকো।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদির মধ্যে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে। হুথিরা নিয়মিতই সৌদির জ্বালানি অবকাঠামো ও প্রধান শহরগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। যদিও এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবুও এটিকে হুথিদের নতুন কোনো হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। লোহিত সাগরে সৌদি আরবের বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে হুথিরা। হুথিদের এই হুমকি মোকাবিলায় আগামী সপ্তাহে রিয়াদে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় উচ্চপর্যায়ের বৈঠক হতে চলছে। এই পাকিস্তান, তুর্কিয়ে ও সৌদি আরবের এই যৌথ বৈঠকে হুথি বিরোধী জোরোলো পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার