বিজ্ঞাপন
ইরানে অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে ৫০ সার্জারি! ভাইরাল দাবির আসল সত্য জানালেন তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ এএম
বিজ্ঞাপন
হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির মতো চেহারা পেতে ৫০টি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এক নারী—এমন খবরে একসময় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অদ্ভুত দর্শনের সেই ছবির কারণে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন ইরানি তরুণী সাহার তাবার।
তবে দীর্ঘদিন পর সেই গুজবের অবসান ঘটিয়ে ছবির পেছনের আসল সত্যটি সামনে এনেছেন খোদ সাহার।
সম্প্রতি তিনি স্পষ্ট জানিয়েছেন, জোলির মতো দেখতে বিপুল সংখ্যক সার্জারি করার যে দাবিটি ছড়িয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। সাহার স্বীকার করেছেন যে, তিনি শরীরে বেশ কিছু সাধারণ কসমেটিক সার্জারি করিয়েছেন।
তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তাঁর সেই অস্বাভাবিক চেহারার ছবিগুলো মূলত নিখুঁত মেকআপ এবং ফটোশপের কারসাজি ছিল।
নিছক বিনোদন এবং নিজের এক ধরনের শিল্প তুলে ধরতেই তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে ওই ছবিগুলো তৈরি করেছিলেন বলে জানান এই ইরানি তরুণী।
তাঁর এই স্বীকারোক্তির মাধ্যমে অবশেষে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলা একটি অন্যতম বড় গুজবের অবসান ঘটল।