Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইংল্যান্ডে বাড়ছে আমেরিকান করোনার নতুন ধরন !

তাহলে কি আবার লকডাউন জারি হবে ?

Icon

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

ইংল্যান্ডে বাড়ছে আমেরিকান করোনার নতুন ধরন !

বিজ্ঞাপন

ইংল্যান্ডজুড়ে আমেরিকান করোনা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত মাসে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে দেশটিতে হাসপাতালে রোগী ভর্তির হার প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রাজধানী লন্ডনেই বেড়েছে সর্বোচ্চ ৭৯ শতাংশ।

শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকের বেশি স্ট্র্যাটাস নামের নতুন ধরনে আক্রান্ত, যাকে স্থানীয়ভাবে আমেরিকান কোভিড হিসেবে চিহ্নিত করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বয়োজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দ্রুত সতর্কতামূলক টিকা গ্রহণের তাগিদ দিয়েছে যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।

যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানায়, দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে লন্ডন অঞ্চলে রোগী ভর্তির হার রেকর্ড ৭৯ শতাংশে গিয়ে ঠেকেছে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি, বৃদ্ধাশ্রমের বাসিন্দা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা নাগরিকদের জরুরি ভিত্তিতে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউকেএইচএসএর মহামারি বিশেষজ্ঞ অ্যালেক্স অ্যালেন জানান, সাম্প্রতিক সময়ে সংক্রমণের কিছু ঊর্ধ্বগতি দেখা গেলেও জাতীয় পর্যায়ে তা এখনো সামগ্রিকভাবে কম রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে সাধারণ ঠান্ডা, ফ্লু ও করোনার সার্বজনীন চিকিৎসা উদ্ভাবনে কাজ চলছে। গবেষকরা জানিয়েছেন, স্ট্যানফোর্ড মেডিসিনের বিজ্ঞানীদের তৈরি একটি সাধারণ নাকের স্প্রে মানুষের শ্বাসযন্ত্রের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে বড় অগ্রগতি দেখিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার