Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিক্ষিকার বিরুদ্ধে টাকার বিনিময়ে বাড়তি নম্বরের অভিযোগ, এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রে শিক্ষিকার বিরুদ্ধে টাকার বিনিময়ে বাড়তি নম্বরের অভিযোগ, এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নিজের ব্যক্তিগত বিদেশ সফরের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান চাওয়ার অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। স্টেফানি মুলালি নামের ওই বদলি শিক্ষিকা শিক্ষার্থীদের প্রস্তাব দিয়েছিলেন, তার তহবিলে টাকা দিলে বিনিময়ে পরীক্ষায় তাদের অতিরিক্ত নম্বর (এক্সট্রা ক্রেডিট) দেওয়া হবে। স্কুলের নৈতিকতা লঙ্ঘনের দায়ে গত ২৯ মে ক্লিনটন কমিউনিটি স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

প্রশাসনিক আইন বিচারক ডুয়েন গোল্ডেনের পর্যবেক্ষণ অনুযায়ী, হাইস্কুলের ওই শিক্ষিকা ক্লাসের শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারা তার ব্যক্তিগত 'গোফান্ডমি' অ্যাকাউন্টে অনুদান দিলে তাদের গ্রেডের সঙ্গে বাড়তি নম্বর যোগ করা হবে।

শিক্ষিকার এমন প্রস্তাবে শিক্ষার্থীরা তার তহবিলে টাকা দিতে একপ্রকার মানসিক চাপের মুখে পড়েছিল। জানা যায়, জুলাই মাসে স্বামী নিককে নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি 'মেডিকেল মিশন' বা চিকিৎসাসেবা কার্যক্রমে যাওয়ার জন্য ওই তহবিল খুলেছিলেন তিনি। সফরের খরচ মেটাতে ১ হাজার ৮০০ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন মুলালি। তবে শেষ পর্যন্ত পাঁচ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে মাত্র ছয়টি অনুদান থেকে তিনি ১৪০ ডলার সংগ্রহ করতে সক্ষম হন।

বরখাস্ত হওয়া ওই শিক্ষিকা তার মুছে ফেলা তহবিল সংগ্রহের পেজে দাবি করেছিলেন, তারা স্বামী-স্ত্রী মিলে ইকুয়েডর সফরের আমন্ত্রণ পেয়েছেন, তবে এর জন্য বন্ধুবান্ধব ও পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন।

ফেসবুকেও তিনি লিখেছিলেন, চিকিৎসাসেবা বঞ্চিত একটি সম্প্রদায়কে সাহায্য করার এই সুযোগটি ঈশ্বরের আশীর্বাদ। এই সফরে তিনি মূলত ভাষাগত বাধা দূর করতে দোভাষী হিসেবে কাজ করবেন এবং তার স্বামী আনুষঙ্গিক কাজে সহায়তা করবেন। শিক্ষার্থীদের কাছে তিনি এটিকে নিজের শিক্ষার খরচ মেটানোর একটি অনন্য সুযোগ হিসেবেও তুলে ধরেছিলেন। তবে মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও, শিক্ষিকাসুলভ পেশাদারি আচরণ লঙ্ঘন করে শিক্ষার্থীদের অনুদান দিতে প্ররোচিত করায় শেষ পর্যন্ত তাকে লজ্জাজনকভাবে চাকরি হারাতে হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার