Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান শায়খ আল আমিন

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০ এএম

মার্কিন সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান শায়খ আল আমিন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ফার্স্ট লেফটেন্যান্ট শায়খ আল আমিন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নতুন পদোন্নতি কার্যকর হয়েছে। মর্যাদাপূর্ণ এই পদোন্নতি মার্কিন সেনাবাহিনীতে তাঁর সামরিক ও পেশাগত জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শায়খ আল আমিনের এই অনন্য অর্জনকে তাঁর দায়িত্ববোধ, অনুকরণীয় নেতৃত্ব এবং দেশ ও কমিউনিটির প্রতি গভীর অঙ্গীকারের এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় জানানো হয়, একজন গর্বিত বাংলাদেশি-আমেরিকান হিসেবে আল আমিন মার্কিন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিউনিটিতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সামরিক ও পেশাগত ক্ষেত্রে তাঁর এই দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে কর্তব্যপরায়ণতা, সততা, নেতৃত্ব ও সেবামূলক মূল্যবোধের প্রকৃত প্রতিফলন ঘটছে।

ক্যাপ্টেন শায়খ আল আমিন ও তাঁর পরিবারকে এই বিশেষ অর্জনের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাঁর সামরিক ও পেশাগত জীবনের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেছে সংগঠনটি। শায়খ আল আমিনের এই সাফল্য যুক্তরাষ্ট্রে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড় সম্মান ও অনুপ্রেরণার প্রতীক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার