Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন দম্পতি, রোমহর্ষক অভিযানে উদ্ধার

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ এএম

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন দম্পতি, রোমহর্ষক অভিযানে উদ্ধার

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্রের পাড়ে পাথরের ওপর থেকে উত্তাল ঢেউয়ে ভেসে গেছেন এক দম্পতি। পরে এক নাটকীয় ও শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। গত মঙ্গলবার বিকেলে সান্তা ক্রুজের কুখ্যাত ও বিপজ্জনক হিসেবে পরিচিত প্যান্থার বিচে ভয়ংকর এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই দম্পতির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

এনবিসি নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সান্তা ক্রুজ ফায়ার ডিপার্টমেন্ট এবং ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস পাবলিক সেফটির উদ্ধারকারী সাঁতারুরা ওই দম্পতিকে বরফশীতল প্রশান্ত মহাসাগরের পানি থেকে টেনে তুলছেন। এরপর সমুদ্রসৈকতের বালুর ওপর তাদের বুকে কম্প্রেশন (সিপিআর) দিতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক কর্মকর্তা বাইনোকুলারের সাহায্যে নজর রাখছেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষ উদ্ধারকারী দলকে ওই দম্পতির অবস্থান শনাক্ত করতে সাহায্য করছেন।

উদ্ধারকৃত ওই দম্পতির উভয়েরই বয়স ত্রিশের কোঠায় বলে জানা গেছে। সাগর থেকে তুলে আনার পর দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা ঠিক কেমন, সে সম্পর্কে কর্তৃপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার