Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সবচেয়ে ছোট ডায়পার! অপরিণত নবজাতকদের এই ডায়াপারের নাম ‘লিটল ফাইটার্স’

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম

সবচেয়ে ছোট ডায়পার! অপরিণত নবজাতকদের এই ডায়াপারের নাম ‘লিটল ফাইটার্স’

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া অতি ছোট নবজাতকদের জন্য তৈরি দুই ধরনের ডায়াপারের নাম বদলেছে কিম্বার্লি-ক্লার্কের ব্র্যান্ড হাগিজ। আমেরিকায় সেপ্টেম্বরের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট বা এনআইসিইউ সচেতনতা মাস উপলক্ষে ‘লিটল স্নাগলার্স’ থেকে নাম হয়েছে ‘লিটল ফাইটার্স’। ৩ সেপ্টেম্বর কোম্পানিটি এ ঘোষণা দেয়।

পরিবর্তনটি শুধু ন্যানো প্রিমি ও মাইক্রো প্রিমি সাইজের জন্য। কোম্পানির তথ্য অনুযায়ী, ন্যানো প্রিমি দুই পাউন্ডের কম এবং মাইক্রো প্রিমি চার পাউন্ডের কম ওজনের শিশুদের জন্য তৈরি।

হাগিজ জানিয়েছে, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের প্রতিদিনের লড়াই ও দৃঢ়তা থেকেই নতুন নামের ভাবনা এসেছে। তাদের শারীরিক নাজুক অবস্থার পাশাপাশি টিকে থাকার সংগ্রামকে সামনে আনতে চায় ব্র্যান্ডটি।

কোম্পানির ভাষ্য, এনআইসিইউ নার্স ও থেরাপিস্টদের সহযোগিতায় ডায়াপারগুলোর নকশা করা হয়েছে। চিকিৎসার টিউব ও লাইন ব্যবহারের জায়গা রাখা এবং শিশুকে পরিচর্যার উপযোগী অবস্থানে রাখতে সহায়তা করার বিষয়টি এতে বিবেচিত হয়েছে।

হাগিজের দাবি, ২০১৩ সাল থেকে উইসকনসিনের নিনাহতে তিন কোটি ৮০ লাখের বেশি ন্যানো ও মাইক্রো প্রিমি ডায়াপার হাতে পরীক্ষা করা হয়েছে।

সেপ্টেম্বরজুড়ে ‘ফাইটিং ওয়ার্ডস’ ক্যাম্পেইনে এনআইসিইউতে থাকা শিশুদের পরিবার ও পরিচর্যাকারীদের অভিজ্ঞতাও তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

অনুদানের শর্ত অনুযায়ী, ৮ মে থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত সোশ্যাল মিডিয়া ট্যাগসহ প্রতিটি পোস্টের জন্য ডেরিক হল ওয়ান পারসেন্ট ফাউন্ডেশনকে এক ডলার দেবে হাগিজ। মোট অনুদান হবে সর্বনিম্ন এক লাখ এবং সর্বোচ্চ আড়াই লাখ ডলার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার