Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তাইফে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

তাইফে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার আশঙ্কা

বিজ্ঞাপন

সৌদি আরবের তাইফে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাইফের আশ-শাফাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত, শিলাবৃষ্টি, প্রবল বাতাস, দৃষ্টিসীমা কমে যাওয়া এবং আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির প্রভাব মদিনা অঞ্চলের কিছু এলাকাতেও বিস্তৃত হতে পারে। এসব এলাকায় শিলাবৃষ্টি ও ধুলাবালি সৃষ্টি করা প্রবল বাতাসও বয়ে যেতে পারে।

এনসিএম আরও জানিয়েছে, হাইল, তাবুক, আল-জাওফ ও নর্দার্ন বর্ডার অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি ও সক্রিয় বাতাসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া কেন্দ্রের সতর্কতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং বৃষ্টির সময় উপত্যকা, জলাবদ্ধ এলাকা ও আকস্মিক বন্যাপ্রবণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার