Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইউটিউবারকে পাথর মেরে হত্যা, স্ত্রী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

ইউটিউবারকে পাথর মেরে হত্যা, স্ত্রী আটক

বিজ্ঞাপন

ভারতের তেলেঙ্গানার মানচেরিয়ালে পারিবারিক বিরোধের জেরে বৈদ্য মোহন নামে এক ইউটিউবারকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার ভোরে অশোক রোডের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে ভারী পাথর দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই ৪০ বছর বয়সী মোহনের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্ত্রী যমুনার সঙ্গে মোহনের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর চরিত্র নিয়ে মোহনের সন্দেহ ও এ নিয়ে তাকে হেনস্তার অভিযোগ ছিল। এই বিষয়কে কেন্দ্র করে সোমবার রাতেও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

পুলিশের দাবি, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে মোহন ঘুমিয়ে থাকাকালে যমুনা একটি ভারী পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন। সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত অবস্থায় মোহনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় যমুনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার