Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কের সাবওয়েতে ব্যাগ আটকে ট্রেনের সঙ্গে টেনে নেওয়ায় ১ যাত্রীর মৃ ত্যু

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

নিউইয়র্কের সাবওয়েতে ব্যাগ আটকে ট্রেনের সঙ্গে টেনে নেওয়ায় ১ যাত্রীর মৃ ত্যু

বিজ্ঞাপন

নিউইয়র্কের ব্রুকলিনে এ ট্রেনের দরজায় ব্যাগ আটকে ট্রেনের সঙ্গে টেনে নেওয়ার পর ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃ ত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের কিছু আগে বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে।

এবিসি সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, ফুলটন স্ট্রিটের কাছে স্টেশনটিতে ট্রেনের দরজা বন্ধ হওয়ার সময় ওই ব্যক্তির ব্যাগ আটকে যায়। এরপর ট্রেনটি চলতে শুরু করলে তিনি সেটির সঙ্গে টেনে নেওয়া হন।

প্রতিবেদনে নিহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি। কীভাবে ব্যাগটি দরজায় আটকাল এবং দুর্ঘটনার অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার