বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ায় ২০২৭ সালের সর্বনিম্ন মজুরি নির্ধারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি কমিশন ২০২৭ সালের জন্য আইনগত সর্বনিম্ন ঘণ্টাপ্রতি মজুরি ১০,৭০০ ওন নির্ধারণ করেছে। নতুন এ মজুরি ২০২৬ সালের ১০,৩২০ ওনের তুলনায় ৩৮০ ওন বা ৩.৭ শতাংশ বেশি।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কমিশনের বৈঠকে শ্রমিক ও নিয়োগকর্তা পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার সময় উভয় পক্ষ মোট ১২ দফা সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে। শুরুতে শ্রমিকপক্ষ ঘণ্টাপ্রতি ১২,০০০ ওন মজুরির দাবি জানালেও নিয়োগকর্তা পক্ষ বিদ্যমান মজুরি অপরিবর্তিত রাখার প্রস্তাব দেয়। একাধিক দফা আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে ঘণ্টাপ্রতি ১০,৭০০ ওন নির্ধারণ করা হয়।
দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি কমিশনে শ্রমিক প্রতিনিধি, নিয়োগকর্তা প্রতিনিধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। দেশটির আইন অনুযায়ী, প্রতি বছরের জুলাই মাসের মধ্যেই পরবর্তী বছরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এরপর আগামী ৫ আগস্টের মধ্যে শ্রমমন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
নির্ধারিত নতুন সর্বনিম্ন মজুরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ায় কর্মরত লাখো শ্রমিক ও বিদেশি কর্মীরা নতুন মজুরি কাঠামোর সুবিধা পাবেন।
সূত্র: ইয়োনহাপ নিউজ এজেন্সি।