Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে অভিযান চলছেই, এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১২,৬২৮ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ এএম

সৌদিতে অভিযান চলছেই, এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১২,৬২৮ জন

বিজ্ঞাপন

সৌদি আরবে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। একই অভিযানে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে ১৩ হাজার ৬২৮ জনকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এতে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৪ জনকে আটক করা হয়।

এ ছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়।

অভিযানের পর ১২ হাজার ৬২৮ জনকে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৫৪৯ জনকে ভ্রমণ নথি বা পাসপোর্ট সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৮১৫ জনের ফেরার ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মোট ৩১ হাজার ৩৯৮ জন বিদেশি নাগরিক তাদের আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী।

অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা অন্যভাবে সহায়তা করার অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো কাজে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। প্রয়োজনে এসব কাজে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও জব্দ করা হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার