Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কে ভ য়াবহ ঝড়, ব্রুকলিনে গাছের নিচে চাপা পড়ে নি হত ৫৬ বছরের ব্যক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ এএম

নিউইয়র্কে ভ য়াবহ ঝড়, ব্রুকলিনে গাছের নিচে চাপা পড়ে নি হত ৫৬ বছরের ব্যক্তি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নর-ইস্টার’-এর প্রভাবে তীব্র ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই বৈরী আবহাওয়ার মধ্যেই নিউইয়র্কের ব্রুকলিনে গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার আঘাত হানা এই শক্তিশালী ঝড়ে এটিই প্রথম কোনো প্রাণহানির ঘটনা। আবহাওয়া পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকার ৭০০ ইউক্লিড অ্যাভিনিউয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তীব্র বাতাসের তোড়ে একটি বিশাল গাছ ভেঙে সরাসরি ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির ওপর পড়ে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁকে উদ্ধার করেন।

গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ব্রুকডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব ধরনের চেষ্টা ব্যর্থ করে বিকেল ৫টার পরপরই তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, শনিবার ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০ মাইল পর্যন্ত। রোববার এই ঝড়ের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাবে কোনো কোনো অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের চরম সতর্কতা অবলম্বন করতে এবং খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার