Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কোনো মুসলিম মক্কায় হামলার চিন্তা করার সাহসও করবে না: শেহবাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ এএম

কোনো মুসলিম মক্কায় হামলার চিন্তা করার সাহসও করবে না: শেহবাজ

বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে সৌদি আরব অভিযোগ করেছিল, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে সৌদি আরবের এ অভিযোগকে ‘নৃশংস মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, কোনো মুসলমানের পক্ষেই পবিত্র মক্কায় হামলার মতো জঘন্য অপরাধের কথা চিন্তা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ হামলা চেষ্টা মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেছে।

জাতিসংঘে সৌদি আরবের পাশে থাকার কথাও জানান পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সম্পূর্ণভাবে ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের পাশে আছে এবং ঐতিহাসিকভাবে আমরা তাদের পাশে ছিলামও।

সূত্র: আলজাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার