Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে, ৪৫৪ মিটার উচ্চতায় জেদ্দা টাওয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে, ৪৫৪ মিটার উচ্চতায় জেদ্দা টাওয়ার

বিজ্ঞাপন

সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ারের উচ্চতা ৪৫৪ মিটার ছাড়িয়েছে। নির্মাণকাজ ইতোমধ্যে ১১৩তম তলায় পৌঁছেছে। নির্মাণ শেষে টাওয়ারটির উচ্চতা ১ হাজার মিটারেরও বেশি হওয়ার পরিকল্পনা রয়েছে। সে হিসেবে এটি দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকেও ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের জানুয়ারিতে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ পুনরায় শুরু হয়। এরপর দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রকল্পটি। বর্তমানে টাওয়ারটি মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে।

নির্মাণকাজ ২০২৮ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। টাওয়ারটির নকশা করেছে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার। প্রধান নির্মাণকাজ করছে সৌদি বিনলাদিন গ্রুপ।

টাওয়ার নির্মাণে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ফিশার রাসায়নিক ফাস্টেনিং সিস্টেম ও উচ্চক্ষমতাসম্পন্ন স্টিল অ্যাঙ্কর সরবরাহ করছে। পাশাপাশি নির্মাণস্থলে প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। লোহিত সাগরের কাছাকাছি অবস্থানের কারণে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা ও লবণাক্ত বাতাসের মতো পরিবেশগত চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

জেদ্দা টাওয়ার জেদ্দা ইকোনমিক সিটির বৃহৎ নগর উন্নয়ন প্রকল্পের অংশ। নির্মাণ শেষ হলে এটি সৌদি আরবের আকাশচুম্বী স্থাপত্যে নতুন মাইলফলক তৈরি করবে বলে প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার