বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘বিগ বস মালয়ালম ৭’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রেণু সুধি ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে এখন। হুট করে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। র্তমানে কোট্টায়ামের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তাঁর বন্ধু তথা সহ-প্রতিযোগী সারিকা কেবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে রেণুর বর্তমান আশঙ্কাজনক পরিস্থিতির কথা প্রকাশ করে ভক্তদের কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন।
‘প্লেটলেট কমে গেছে মারাত্মকভাবে, আর কিমো সহ্য করতে পারবে না শরীর!’
ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে সারিকা জানান, ‘বাস্তব বড় কঠিন, আর আজ আমি আপনাদের সেই কঠিন সত্যটাই জানাতে এসেছি। আমার প্রিয় বন্ধু রেণুর অবস্থা অত্যন্ত শোচনীয়। ও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রক্তে প্লেটলেট কাউন্ট আশঙ্কাজনকভাবে কমে গেছে। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন যে রেণুর শরীর আর কোনো কেমোথেরাপি সহ্য করার অবস্থায় নেই, হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না।’
খাওয়া-দাওয়া পুরোপুরি বন্ধ থাকায় রেণুর শরীরে 'PICC লাইন' বসানো হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে সারিকা আবেগঘন গলায় আর্জি জানান, যেন সবাই মিলে রেণুর দ্রুত সুস্থতার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন।