Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুবাই মিডিয়া অফিস। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। এ সময় আমিরাতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ভাইয়ের মৃত্যুতে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন এবং মরহুমের জন্য দোয়া করেছেন।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। প্রবাসী বাংলাদেশিরাও তর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার