Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ব্রিটেনে একটি ইসলামিক সেন্টারে ভাঙচুর, পাশে দাঁড়ালেন স্থানীয়রা

Icon

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ এএম

ব্রিটেনে একটি ইসলামিক সেন্টারে ভাঙচুর, পাশে দাঁড়ালেন স্থানীয়রা

বিজ্ঞাপন

কর্নওয়ালের একটি ইসলামিক সেন্টারে ভাঙচুরের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভূতপূর্বভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার কোয়েনচওয়েল রোডের ভবনটিতে ক্ষয়ক্ষতি চালানো হলেও আশপাশের মানুষ ফুল ও আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুর্বৃত্তরা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে তেলজাতীয় পদার্থ ছড়িয়ে দেয়। তবে এমন অপ*রাধের পরেও স্থানীয়দের ভালোবাসায় ঘুরে দাঁড়ানোর নতুন শক্তি পাচ্ছেন কেন্দ্রটির সদস্যরা।

যুক্তরাজ্যের ট্রুরোর কাছে অবস্থিত কর্নওয়াল ইসলামিক কমিউনিটি সেন্টারে গত বৃহস্পতিবার একটি অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। সেখানে একটি গাড়ি দিয়ে প্রবেশপথের ধাতব ফটক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেয়াল ও চত্বরে তেল জাতীয় তরল ঢেলে দেওয়া হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্লোজড-সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা মেরামতের কাজে সহায়তার জন্য এগিয়ে এসেছেন। কেন্দ্রটির স্বেচ্ছাসেবী ইমাম হাসান কিলিচ জানান, ইতিমধ্যে মেরামত এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের জন্য দেশজুড়ে প্রায় ৩ হাজার পাউন্ড অনুদান জমা পড়েছে। প্রতিবেশীরা পরিষ্কারের সরঞ্জাম ও বালু নিয়ে এসে আঙিনা পরিষ্কারে হাত লাগিয়েছেন এবং অনেকে ভালোবাসার স্মারক হিসেবে ফুল দিয়ে সংহতি জানিয়েছেন।

হাসান কিলিচ আরও বলেন, সাধারণ মানুষের এই ভালোবাসা তাদের মনে করিয়ে দিচ্ছে যে তারা একা নন। অপরাধীদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ বা ঘৃণা না থাকলেও তারা চান জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

স্থানীয় কর্নওয়াল কাউন্সিল এই বিদ্বেষমূলক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বর্ণবাদ বা ইসলামোফোবিয়ার কোনো স্থান এখানে নেই। ডেভন ও কর্নওয়াল পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্কট ব্র্যাডলি জানিয়েছেন, ঘটনাটিকে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় পুলিশের বাড়তি টহল অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার