Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল বিলম্ব বহু ফ্লাইট

সৌদির সঙ্গে হুথিদের উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল বিলম্ব বহু ফ্লাইট

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। আর এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে।

ধোঁয়া উড়তে দেখার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪। ওয়েবসাইটটি বলেছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এমন বিঘ্ন ঘটেছে।

সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।

বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন জানিয়ে রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেছেন, “বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।”

এরআগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে।

গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। এরমধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার