Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিজ্ঞাপন

‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগে হোয়াইট হাউস থেকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো-কে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করে জানান,  এসব সংবাদমাধ্যম তার প্রশাসন ও যুক্তরাষ্ট্র নিয়ে নিয়মিতভাবে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ খবর প্রকাশ করছে।

আরও পড়ুন
পলিটিকোর বিরুদ্ধে ট্রাম্প আরও অভিযোগ করেন, জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি ৮ মিলিয়ন ডলারের একটি সাবস্ক্রিপশন পেয়েছিল। তিনি এটিকে সম্ভাব্য দুর্নীতি হিসেবে উল্লেখ করেন।

 ট্রাম্প সতর্ক করে বলেন, অন্যান্য ‘ফেক নিউজ’ সংবাদমাধ্যমকেও এমন পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার