Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সিমেন্টের বদলে মানুষের মল ব্যবহার, ৪২% বেশি শক্তিশালী কংক্রিট বানালেন ভারতীয় বিজ্ঞানীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম

সিমেন্টের বদলে মানুষের মল ব্যবহার, ৪২% বেশি শক্তিশালী কংক্রিট বানালেন ভারতীয় বিজ্ঞানীরা

বিজ্ঞাপন

সাধারণত সিমেন্ট উৎপাদনের সময় বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। দীর্ঘস্থায়ী এই পরিবেশগত সংকট কাটাতে এবার এক অভাবনীয় সমাধান নিয়ে এসেছেন ভারতের একদল গবেষক। তারা সিমেন্টের বিকল্প হিসেবে মানুষের মল ব্যবহার করে পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

গবেষক দলটি পরীক্ষামূলকভাবে পরিশোধিত মল থেকে বিশেষ ধরনের 'বায়োচার' তৈরি করেছেন। পরবর্তীতে এই বায়োচারকে মিহি গুঁড়ো করে সিমেন্টের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্টের মাত্র ১০ শতাংশ যদি এই বায়োচার দিয়ে প্রতিস্থাপন করা হয়, তবে কংক্রিটের ভেতরের শক্তি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

বিজ্ঞানীদের মতে, বায়োচারের ভেতরের সূক্ষ্ম ছিদ্রগুলো মূলত পানির আধার হিসেবে কাজ করে। এর ফলে কংক্রিট জমে ওঠার রাসায়নিক প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে সচল থাকে, যা কংক্রিটকে আরও মজবুত করে তোলে। এছাড়া এই বায়োচারে থাকা সিলিকাও সিমেন্টের ঘনত্ব বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

গবেষকদের এই অভিনব উদ্ভাবন একদিকে যেমন দৈনন্দিন বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তেমনি ভবিষ্যতে পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ প্রযুক্তি তৈরিতেও নতুন আশার আলো দেখাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার