বিজ্ঞাপন
এ ল জি বি টি কিউ+ কর্মীদের ধরপাকড়, তুরস্কে কয়েক ডজন গ্রে প্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
বিজ্ঞাপন
তুরস্কে এ ল জি বি টি কিউ+ অধিকারকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে সরকারের সাম্প্রতিক অভিযানের মধ্যে কয়েক ডজন মানুষকে গ্রে প্তার করেছে পুলিশ। মঙ্গলবার ইস্তাম্বুলের প্রধান আদালতের বাইরে বিক্ষোভে জড়ো হওয়া ব্যক্তিদেরও আটক করা হয়।
সপ্তাহান্তে স ম কা মী দের কয়েকটি বারে এবং অধিকারকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে একদল এ ল জি বি টি কিউ+ কর্মীকে গ্রে প্তারের প্রতিবাদে মঙ্গলবারের বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
তুরস্ক সরকার এ ল জি বি টি কিউ+ সম্প্রদায়ের সদস্য ও অধিকারকর্মীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, সেটিকে ‘মাই ফ্যামিলি ইজ সেফ’ বা ‘আমার পরিবার নিরাপদ’ কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরছে। সরকারের ভাষ্য, পরিবার ও পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ‘স্বাধীনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান দেন এবং আটক অধিকারকর্মীদের মুক্তির দাবি জানান। কয়েকজন বিক্ষোভকারী ‘এ ল জি বি টি কিউ হওয়া কোনো অ প রা ধ নয়’ লেখা একটি ব্যানার মেলে ধরলে পুলিশ কয়েকজনকে গ্রে প্তার করে।
এক বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা গভীরভাবে উদ্বেগজনক।’
অধিকার সংগঠনগুলো বলছে, তুরস্কে এ ল জি বি টি কিউ+ সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান আরও বিস্তৃত হচ্ছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রদেশে অধিকার সংগঠনের কার্যালয়ে অভিযান, ওয়েবসাইট বন্ধ এবং গ্রে প্তারের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক পোস্টে বলা হয়েছে, তুরস্কের কর্তৃপক্ষ এ ল জি বি টি কিউ+, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কয়েক ডজন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ বা সীমিত করেছে।
তুরস্কে স ম কা মী সম্পর্ক আইনত অ প রা ধ নয়। তবে দেশটিতে এ ল জি বি টি কিউ+ সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য ও বিরূপ মনোভাবের অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অতীতে এ ল জি বি টি কিউ+ মানুষদের ‘বি কৃ ত’ বলে মন্তব্য করেছেন এবং তাঁদের দেশের জন্মহার কমে যাওয়ার জন্য দায়ী করেছেন।
তুরস্কে সাম্প্রতিক গ্রে প্তার ও অভিযানের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপ কাউন্সিলের মানবাধিকার কমিশনার মাইকেল ও'ফ্লাহার্টি।
তিনি বলেন, তুরস্কজুড়ে এ ল জি বি টি আই অধিকারভিত্তিক নাগরিক সংগঠন এবং মানবাধিকার রক্ষাকর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক গ্রে প্তার, অভিযান এবং ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধের খবর নিয়ে তিনি উদ্বিগ্ন।
ও'ফ্লাহার্টির বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের বিচারমন্ত্রী জানিয়েছেন, ১৫টি প্রদেশে ১৬২ ব্যক্তি, ৯টি সংগঠন এবং ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কয়েকটি প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।