Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

ভারতের গুরুগ্রামে একজন লেডি বাইকারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িচালক কল্যাণ বৈসলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজস্থানের দৌসা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কল্যাণকে।

পুলিশ জানিয়েছে, লেডি বাইকারকে হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত তিনি এবং তার জেঠাতো ভাই লবণীশ বৈসলাকেও আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গুরুগ্রাম পুলিশ অভিযুক্ত গাড়িচালক কল্যাণের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গত ১৩ সেপ্টেম্বর গুরুগ্রামের গলফ কোর্স রোডে একটি সাদা সেডান গাড়ি হঠাৎ বাম দিকে টার্ন নিয়ে হেলমেট পরিহিত বাইকার সিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তরুণী সিয়া সড়কে আছড়ে পড়ে যান এবং তার এপ্রিলিয়া আরএস ৪৫৭ স্পোর্টস বাইকটি সড়কে ঘর্ষণ হয় এবং এ সময় আগুনের স্ফুলিঙ্গ ছড়াতে থাকে।

এ ঘটনায় সাক্ষাৎকারে ভুক্তভোগী লেডি বাইকার সিয়া স্পষ্ট করে জানান, এ ব্যাপারে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। কোনো ছাড় দেবেন এবং এর একটি দৃষ্টান্ত স্থাপন করবেন।

পুলিশ অভিযুক্তদের আটক করার আগেই সিয়া বলেন, সে ভেবেছিল এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ি দ্রুত চালিয়ে পালিয়ে যাবে এবং তার কিছুই হবে না। কিন্তু এটি স্পষ্টত একটি হিট-অ্যান্ড-রান এবং হত্যাচেষ্টার মামলা। আর তার বাবা রোশন চৌহানও স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবেন না তারা।

এদিকে আগেই অভিযুক্ত দাবি করেছেন, মোটরসাইকেল চালক নারী না পুরুষ কি-না সেটি তিনি জানতেন না। তার অভিযোগ- ঘটনার একদিকের দৃশ্য বলা হচ্ছে। সিয়ার পুরুষ বন্ধুর ভিডিওকে কেন সামনে আনা হচ্ছে না, সেটি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর মেয়েটির জন্য আমার খুব খারাপ লেগেছে বলেও জানিয়েছেন অভিযুক্ত গাড়িচালক।

লেডি বাইকার সিয়া অভিযুক্তের এমন দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেন, দুর্ঘটনার পর তার আচরণে এমন কোনো অনুসূচনার ছাপ দেখা যায়নি। আমার জন্য যদি সত্যিই কষ্ট হতো, তাহলে সে থামল না কেন? তার থামা উচিত ছিল। যখন আমার ধাক্কা লাগল, তখন গাড়ি থামিয়ে পরিস্থিতি দেখা উচিত ছিল তার। এই দুর্ঘটনার পরিণিত আরও ভয়াবহ হতে পারত। আমার হাড় ভেঙে যাওয়া কিংবা ঘটনাস্থলেই মৃত্যু পর্যন্ত হতে পারতো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার