Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কঙ্গোতে স্কুলে আগুন, পদদলিত হয়ে নিহত ২৪ শিশু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

কঙ্গোতে স্কুলে আগুন, পদদলিত হয়ে নিহত ২৪ শিশু

বিজ্ঞাপন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ( ডিআর কঙ্গো ) পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর বুকাভুতে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পদদলনে অন্তত ২৪ শিশু নিহত হয়েছে। আগুন থেকে বাঁচতে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে ছুটে বের হওয়ার সময় এ পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী , একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে , তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই একসঙ্গে বের হওয়ার চেষ্টা করলে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা ও পদদলনের সৃষ্টি হয়। এতে বহু শিশু হতাহত হয়।

পূর্ব ডিআর কঙ্গোর এই অঞ্চল দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত ও অস্থিরতায় রয়েছে। বুকাভু বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় দুর্ঘটনার পর উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহও কঠিন হয়ে পড়েছে।

ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার