Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অভিবাসীদের আটক নিয়ে ট্রাম্প প্রশাসনের বড় আইনি ধাক্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

অভিবাসীদের আটক নিয়ে ট্রাম্প প্রশাসনের বড় আইনি ধাক্কা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে। দেশটির চতুর্থ সার্কিট আপিল আদালত রায় দিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে অভিবাসীদের বন্ডে মুক্তির সুযোগ না দিয়ে বাধ্যতামূলকভাবে আটকে রাখা আইনসঙ্গত নয়।

বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আদালত ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বাধ্যতামূলক আটকের নীতিকে বেআইনি বলে উল্লেখ করেছে। আদালতের মতে, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের কোনো শুনানির সুযোগ না দিয়ে আটকে রাখা তাদের সাংবিধানিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

ট্রাম্প প্রশাসন গত বছর অভিবাসন আইনের একটি বিধান নতুনভাবে প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা আরও অনেক অভিবাসীকে বাধ্যতামূলক আটকের আওতায় আনে। প্রশাসনের দাবি, কংগ্রেস ১৯৯৬ সালের আইনেই এ ধরনের আটকের অনুমতি দিয়েছিল।

তবে চতুর্থ সার্কিটসহ বেশিরভাগ ফেডারেল আপিল আদালত সরকারের এই ব্যাখ্যা গ্রহণ করেনি। সর্বশেষ রায়টি ২-১ ভোটে দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি আরও জটিল হয়েছে, কারণ দুটি ফেডারেল আপিল আদালত আবার সরকারের এই নীতিকে সমর্থন করেছে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিবাসীদের জন্য ভিন্ন ধরনের আইনি পরিস্থিতি তৈরি হয়েছে।

এই মতবিরোধের কারণে বিষয়টি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা নিজেদের আইনি অবস্থানের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং সুপ্রিম কোর্টের পর্যালোচনা চেয়েছে।

আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন আটক ও বহিষ্কার কর্মসূচির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার