Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পবিত্র শহরে তীর্থযাত্রার সময় ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও চুমু, বিশপ আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

পবিত্র শহরে তীর্থযাত্রার সময় ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও চুমু, বিশপ আটক

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনের ক্যাথলিক বিশপ ডেভিড ওকলির বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো ২০০০-এর দশকের শুরুর দিকের ঘটনা। বর্তমানে ৭০ বছর বয়সী ওকলি তখন মধ্য চল্লিশের একজন ক্যাথলিক যাজক ছিলেন। মামলাটি খারিজের আবেদন নিয়ে বৃহস্পতিবার লন্ডনের ওল্ড বেইলিতে হাজির হন তিনি।

আদালতের নথি অনুযায়ী, ওকলির বিরুদ্ধে একটি যৌন নিপীড়ন এবং দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফ্রান্সের লুর্দে ধর্মীয় তীর্থযাত্রার সময় তিনি ওই কিশোরীকে চুমু দেন। পরে একটি চার্চের আবাসিক ভবন এবং একটি খালের নৌকায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ওকলি বর্তমানে শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন। বৃহস্পতিবার ওল্ড বেইলিতে তার মামলায় অভিযোগের জবাব দেওয়ার কথা থাকলেও আদালতকে জানানো হয়, অভিযোগগুলো খারিজের আবেদন আগামী ৪ জানুয়ারি শুনানি হবে।

এর আগে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে প্রসিকিউটর সারাহ ম্যাডেন জানিয়েছিলেন, লুর্দে তীর্থযাত্রায় যাওয়ার পর অভিযুক্ত ও কিশোরীর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগকারী জানিয়েছেন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই নারী দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে অন্তত দুইবার যৌন সম্পর্ক হয়েছিল।

স্ট্যাফোর্ডশায়ার পুলিশের ধর্ষণ ও গুরুতর যৌন অপরাধ তদন্তকারী দল তদন্তের পর গত জুনে ওকলির বিরুদ্ধে অভিযোগ আনে। পুলিশ তাকে প্রথম গ্রেপ্তার করে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে তিনি ধর্মীয় দায়িত্ব থেকে প্রত্যাহার করা অবস্থায় রয়েছেন।

ডেভিড ওকলি ১৯৮০ সালে ক্যাথলিক যাজক হিসেবে অভিষিক্ত হন। ২০২০ সালে তিনি নর্থহ্যামটনের বিশপ হিসেবে দায়িত্ব নেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে পরবর্তী আইনি প্রক্রিয়া ৪ জানুয়ারির শুনানিতে এগোবে। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার