Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, ১৩ ও ১৪ বছরের দুই ছাত্রীকেও নিপীড়নের কথা স্বীকার শিক্ষিকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম

যুক্তরাজ্যে ১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, ১৩ ও ১৪ বছরের দুই ছাত্রীকেও নিপীড়নের কথা স্বীকার শিক্ষিকার

বিজ্ঞাপন

ব্রনওয়েন জেমস নামের ৩০ বছর বয়সী ব্রিটেনের এক নারী শরীরচর্চা শিক্ষিকা তার ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনের দায়ে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে ১৩ ও ১৪ বছর বয়সী আরও দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ৯টি অভিযোগও আদালতে স্বীকার করেছেন তিনি।

যুক্তরাজ্যের সাউদাম্পটনে শিক্ষকতা করার সময় ওই কিশোরের সঙ্গে স্ন্যাপচ্যাটে আলাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন জেমস। এমনকি নিজের মোবাইল ফোনে ওই কিশোরকে তিনি ‘নম্বর ৮’ হিসেবে সেভ করে রেখেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা তার প্রেমিককে নিয়ে যে বাড়িতে থাকতেন, সেখানে ডেকে নিয়ে সবচেয়ে কম বয়সী (১৩) ছাত্রীর সঙ্গে চারবার এবং নিজের গাড়ির পেছনের আসনে ১৪ বছর বয়সী আরেক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।

এছাড়া শিশুদের অশালীন ছবি তৈরি এবং ছাত্রীদের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা আদান-প্রদানের আরও দুটি অভিযোগও স্বীকার করেছেন তিনি। চিপেনহ্যাম ও সাউদাম্পটনের একাধিক স্কুলে শিক্ষকতা করার সময় তার এই ধারাবাহিক বিকৃত আচরণের প্রমাণ মিলেছে। এর আগে একটি নামিদামি বেসরকারি স্কুলে বার্তা আদান-প্রদানের কারণে তাকে লিখিতভাবে সতর্কও করা হয়েছিল।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা বেথনি অ্যাডামস জানান, শিশুদের শিক্ষিত ও সুরক্ষিত রাখার দায়িত্ব দেওয়া হলেও জেমস সুপরিকল্পিতভাবে সেই আস্থার অপব্যবহার করেছেন এবং দিনের পর দিন শিশুদের নিজের শিকারে পরিণত করেছেন।

আত্মপক্ষ সমর্থনে জেমস দাবি করেছেন, মাত্র ২১ বছর বয়সে শিক্ষকতা পেশায় আসার কারণে তার যথেষ্ট পরিপক্বতা ছিল না এবং তিনি ভুল মানুষের কাছ থেকে বৈধতা খুঁজছিলেন। উইনচেস্টার ক্রাউন কোর্টে পরবর্তীতে এই শিক্ষিকার সাজা ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার