Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মেয়ের পছন্দের পাখি কিনতে ৫ মিনিটে ৫ কোটি টাকা খরচ করলেন দুবাইয়ের শেখ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

মেয়ের পছন্দের পাখি কিনতে ৫ মিনিটে ৫ কোটি টাকা খরচ করলেন দুবাইয়ের শেখ!

বিজ্ঞাপন

আবুধাবির একটি নিলামে বিরল সাদা বাজপাখি বিক্রি হয়েছে ১৫ লাখ সংযুক্ত আরব আমিরাত দিরহামে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। মেয়ের পছন্দের এই পাখিটি কিনতে তার মামা এই বিপুল অর্থ খরচ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়েছে। তবে নিলাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যে ক্রেতার পরিচয় বা মেয়েকে খুশি করতেই পাখিটি কেনা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

ঘটনাটি ঘটে আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন ২০২৬ বা এডিআইএইচইএক্সের পঞ্চম দফার বাজপাখি নিলামে। সেখানে ‘কারমুশা পিওর আল্ট্রা হোয়াইট’ নামে একটি বিরল সাদা গাইর কারমুশা বাজপাখির বাচ্চা ১৫ লাখ দিরহামে বিক্রি হয়। চলতি প্রদর্শনীর নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাজপাখি।

যুক্তরাষ্ট্রের মার্ক মগলিশ ফ্যালকন ফার্মে পাখিটি প্রজনন করা হয়েছিল। এর ওজন প্রায় ১ কেজি এবং দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি। সম্পূর্ণ সাদা পালক ও বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে নিলামে পাখিটি ব্যাপক আগ্রহ তৈরি করে।

এই নিলাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাইখা আল মানসুরি নামের এক তরুণী ও তার মামার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে শাইখাকে বাজপাখি ও পাখির প্রতি নিজের আগ্রহের কথা বলতে দেখা যায়। কে তাকে পাখি সম্পর্কে আগ্রহী করে তুলেছেন জানতে চাইলে তিনি তার মামার কথা বলেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ায়, তার ইচ্ছা পূরণ করতে মামাই ১৫ লাখ দিরহামের বাজপাখিটি কিনেছেন।

তবে ভিডিওতে ওই ব্যক্তি যে ১৫ লাখ দিরহামের পাখিটির ক্রেতা, এমন সরাসরি প্রমাণ নেই। তাই মেয়ের ইচ্ছা পূরণে মামা পাখিটি কিনেছেন, বিষয়টি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি হিসেবেই রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাজপাখি পালন ও শিকার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এডিআইএইচইএক্সে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাজপাখি প্রজননকারী, ব্যবসায়ী ও শিকারপ্রেমীরা অংশ নেন। এবারের প্রদর্শনীতে ৫৫টি স্থানীয় ও আন্তর্জাতিক বাজপাখি প্রজনন ও পরিচর্যা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার