Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নিয়ন্ত্রণে লড়ছেন ফায়ারফাইটাররা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নিয়ন্ত্রণে লড়ছেন ফায়ারফাইটাররা

বিজ্ঞাপন

উত্তর-পশ্চিম গ্রিসের কোনিৎসা শহরের কাছে বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটার কাজ করছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় শহরজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এপিরাস অঞ্চলের পাহাড়ি ত্রাপেজিৎসা এলাকায় গত ৩১ আগস্ট আগুনের সূত্রপাত হয়। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক দফা আগুনের তীব্রতা বাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটারের পাশাপাশি আটটি বিশেষায়িত গ্রাউন্ড টিম ও ৪৮টি অগ্নিনির্বাপণ যান মোতায়েন করা হয়েছে। আকাশপথে আগুন নেভাতে আটটি বিমান ও চারটি হেলিকপ্টারও কাজে যুক্ত রয়েছে।

কোনিৎসার সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে আকাশপথে অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে এতে শহরের ওপর ধোঁয়ার পরিমাণ সাময়িকভাবে আরও বেড়ে যেতে পারে।

শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে ভুগছেন এমন বাসিন্দাদের ঘরবাড়ি সিল করে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার অথবা পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের আগুনের দিকে যাতায়াত না করতে এবং জরুরি যানবাহনের চলাচলের জন্য সরু সড়কগুলো খালি রাখতে বলা হয়েছে।

দুর্গম ও খাড়া পাহাড়ি ভূখণ্ড এবং ঘন বনাঞ্চলের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন যাতে কোনিৎসা শহরের দিকে নেমে না আসে কিংবা নদী পেরিয়ে তিমফি পর্বত এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ঘন জুনিপার, পাইন ও পুরোনো ফার গাছের বন রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা দাহ্য উদ্ভিদজাত উপাদান এবং গাছের উচ্চ রজনযুক্ত উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার