বিজ্ঞাপন
ট্রাম্পের ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত পরকীয়ার গুঞ্জনের মধ্যে রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে মেলানিয়ার অনুপস্থিতির খবর সেই আলোচনাকে আরও তীব্র করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধ ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দুই রাতেই বক্তব্য দেবেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্য নেতারাও এতে অংশ নেবেন।
তবে সম্মেলনে থাকছেন না মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যখন কয়েকদিন আগে একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। ভিডিওতে ট্রাম্পকে মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু বলতে দেখা যায়। এ সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান।
তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা যায়নি। তবে ভিডিওটির শারীরিক অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রিপাবলিকান সম্মেলনে মেলানিয়ার না থাকার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে ভিডিও বা সম্মেলনে অনুপস্থিতির খবর থেকে ট্রাম্প দম্পতির দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন কিংবা কথিত পরকীয়ার গুঞ্জন সত্য এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।