বিজ্ঞাপন
ইউরোপীয় ইউনিয়নের ব্যস্ততম ১০ বিমানবন্দর, প্রথমটি নেদারল্যান্ডসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
বিজ্ঞাপন
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট ৬৯ লাখের বেশি বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নে ফ্লাইটের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ সালে তা করোনার আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। সম্প্রতি ইউরোনিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, মোট ফ্লাইটের ৯১ দশমিক ৫ শতাংশ ছিল নির্ধারিত সময়সূচির নিয়মিত ফ্লাইট। বাকি ৮ দশমিক ৫ শতাংশ ছিল চার্টার ও অন্যান্য বিশেষ বাণিজ্যিক ফ্লাইট।
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল। সেখানে মোট ৪ লাখ ৮৮ হাজার বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামা হয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস শার্ল দ্য গল বিমানবন্দর। সেখানে ফ্লাইটের সংখ্যা ছিল ৪ লাখ ৭৬ হাজার। তৃতীয় অবস্থানে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর, যেখানে ৪ লাখ ৫৭ হাজার ফ্লাইট পরিচালিত হয়েছে।
এরপর রয়েছে স্পেনের মাদ্রিদ-বারাহাস ও বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দর। মাদ্রিদে ৪ লাখ ২৩ হাজার এবং বার্সেলোনায় ৩ লাখ ৫৬ হাজার ফ্লাইটের ওঠানামা হয়েছে।
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের ব্যস্ততম ১০ বিমানবন্দর হলো—
১. আমস্টারডাম শিফল, নেদারল্যান্ডস — ৪ লাখ ৮৮ হাজার
২. প্যারিস শার্ল দ্য গল, ফ্রান্স — ৪ লাখ ৭৬ হাজার
৩. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি — ৪ লাখ ৫৭ হাজার
৪. মাদ্রিদ-বারাহাস, স্পেন — ৪ লাখ ২৩ হাজার
৫. বার্সেলোনা-এল প্রাত, স্পেন — ৩ লাখ ৫৬ হাজার
৬. মিউনিখ, জার্মানি — ৩ লাখ ২৯ হাজার
৭. রোম ফিউমিচিনো, ইতালি — ৩ লাখ ২০ হাজার
৮. এথেন্স, গ্রিস — ২ লাখ ৭১ হাজার
৯. কোপেনহেগেন, ডেনমার্ক — ২ লাখ ৫৪ হাজার
১০. ডাবলিন, আয়ারল্যান্ড — ২ লাখ ৫২ হাজার
তালিকায় সবচেয়ে বেশি ফ্লাইটের দিক থেকে আমস্টারডাম শিফল এগিয়ে থাকলেও গ্রীষ্মের মাসগুলোতে চার্টার ও অন্যান্য অনিয়মিত ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। বিশেষ করে জুন, জুলাই ও আগস্টে এ ধরনের ফ্লাইটের হার ছিল তুলনামূলক বেশি।