Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদি আরবে ৩ দিন ধরে নিজ ঘরে পড়ে ছিল বাংলাদেশির মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

সৌদি আরবে ৩ দিন ধরে নিজ ঘরে পড়ে ছিল বাংলাদেশির মরদেহ

বিজ্ঞাপন

সৌদি আরবে নিজ ঘরের তালা ভেঙে সোহাগ রানা (৪২) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবহা শহরের একটি ভাড়া করা ঘর থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফেজ উল্যাহ মিয়ার বাড়ীর বশির উল্যাহর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

সোহাগের মামাতো ভাই সৌদি প্রবাসী সৈয়দ রিগান বলেন, ৩১ আগস্ট থেকে সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনদিন পর দোকানের লোকজন বিষয়টি তার কফিলকে জানালে তিনি বাসার বন্ধ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পান।

পরে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা অতিরিক্ত চিন্তা থেকে স্ট্রোকে সোহাগের মৃত্যু হয়েছে।

সোহাগের পারিবারিক সূত্র জানায়, ৭ বছরের বেশি সময় ধরে তিনি সৌদিতে আছেন। এর আগে দুবাইতে ছিলেন। গত কয়েকমাস তার বৈধ আকামা ছিল না, পাসপোর্টের মেয়াদও শেষ। কিছুদিন ধরে অনেক চেষ্টা করছিলেন তা নবায়ন করতে। এ নিয়ে হতাশায় ভুগছিলেন সোহাগ।

সোহাগের মরদেহ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার