বিজ্ঞাপন
বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
বিজ্ঞাপন
বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত রাডার স্থাপনা ও সমাবেশকেন্দ্র লক্ষ্য করে ‘ব্যাপক ড্রোন হামলা’ চালানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি।
প্রতিবেদনের তথ্যমতে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘অপারেশন সায়িকাহ’র ২৯তম ধাপের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ ঈসা বিমানঘাঁটিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। তাদের ভাষ্য, ঘাঁটিটিতে হেলিকপ্টার ও ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত উড়োজাহাজও রয়েছে।
তবে ইরানের দাবি করা এ হামলায় মার্কিন ঘাঁটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সূত্র: আনাদুলু এজেন্সি