বিজ্ঞাপন
ইরাককে হেলিকপ্টারসহ ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
বিজ্ঞাপন
ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত প্যাকেজে হেলিকপ্টারের পাশাপাশি জিএইউ-১৯ তিন ব্যারেলের মেশিনগান, রকেট ব্যবস্থা, ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড সেন্সর, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা, রেডিও, খুচরা যন্ত্রাংশ এবং স্থল সহায়তা সরঞ্জাম রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী হবে।