বিজ্ঞাপন
গলায় চাপ দিয়ে যৌন মিলন, গবেষণায় উঠে এল ভয়ংকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
বিজ্ঞাপন
যৌন মিলনের সময় সঙ্গীর গলায় চাপ দেওয়া বা দম আটকে রাখার অভ্যাসটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই মনে করেন এটি একটি সাধারণ বা আনন্দের বিষয়।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন, গলার মতো স্পর্শকাতর জায়গায় চাপ দেওয়ার কোনো নিরাপদ উপায় নেই। সামান্য একটু চাপ বা ভুল পদক্ষেপে জীবনঝুঁকি তৈরি হতে পারে। সম্প্রতি সিডনিতে এক তরুণীর মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
গবেষণায় দেখা গেছে, তরুণ-তরুণীদের একটি বড় অংশ এই চর্চায় অভ্যস্ত হয়ে উঠছে। ইন্টারনেট, পর্নোগ্রাফি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রচারের কারণে অনেকে এটাকে খুব স্বাভাবিক মনে করে।
আইন বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে পারস্পরিক সম্মতি থাকলেও কাউকে শারীরিকভাবে এমন বিপজ্জনক ঝুঁকিতে ফেলা পুরোপুরি অবৈধ। তরুণদের এই প্রাণঘাতী অভ্যাস থেকে দূরে রাখতে হলে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শুধু আনন্দের জন্য যেন কেউ নিজের বা সঙ্গীর জীবন ঝুঁকিতে না ফেলে, সে বিষয়ে তরুণ সমাজকে বাস্তব ঝুঁকি ও আইনি পরিণতির কথা খুলে বলা এখন সময়ের দাবি।
সূত্র: দ্য গার্ডিয়ান।