Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের চুক্তি করছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের চুক্তি করছে ইসরাইল

বিজ্ঞাপন

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরাইল।  আগামীকাল সোমবার (৩১ আগস্ট) তেল আবিবে চুক্তি সাক্ষর করবে দু’দেশ।  

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,  প্রায় ৩.৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকিলিস শিল্ড’।  এই প্রকল্পের লক্ষ্য হলো গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

চুক্তিটি গত ২৩ জুলাই গ্রিসের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সরকারি কাউন্সিল অনুমোদন করে।

আরও পড়ুন
গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানিয়েছে, নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় গ্রিসের বিদ্যমান সামরিক সরঞ্জাম ও ইসরাইলি প্রযুক্তির সমন্বয় করা হবে। 

এর মধ্যে থাকবে গ্রিসের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে মোতায়েন থাকা ড্রোন। এর সঙ্গে যুক্ত করা হবে ইসরাইলের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম।

আরও পড়ুন
নতুন ‘অ্যাকিলিস শিল্ড’ ব্যবস্থা চালু হলে গ্রিসের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার