Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৬ এএম

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘিরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন থেকে বিরত থাকা সব দেশের জন্য বাধ্যতামূলক। কোনো দেশ বা পক্ষ এসব নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করলে যুক্তরাষ্ট্রের মতোই তাদেরও অপরাধী হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৮ আগস্ট) এক্সে দেওয়া বার্তায় বলেছে, কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা।

বার্তায় ইরানি মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ। এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও জানিয়েছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতাকে ব্যবহার করব।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার