Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: মালয়েশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: মালয়েশিয়া

বিজ্ঞাপন

সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়নের পর প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম ধাপে স্বেচ্ছাপ্রত্যাবাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থী নিজ দেশে ফিরে যাবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসনের প্রথম ধাপে মিয়ানমার সরকার কর্তৃক নিবন্ধিত ও চিহ্নিত ১ হাজার ৪৭৬ জন নাগরিককে ফেরত নেওয়া হবে। এই প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করতে মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এবং একটি বিশেষ হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে বলেও মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

মিয়ানমারের কূটনৈতিক নোটের তথ্য অনুযায়ী তারা ১ হাজার ৪৭৬ জন নাগরিককে শনাক্ত করলেও, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ১৫ আগস্ট পর্যন্ত দেশটির অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমারের নাগরিক আটক ছিলেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই আটক ব্যক্তিদের সবাইকে আইনিভাবে ‘শরণার্থী’ হিসেবে বিবেচনা করা যাবে না।

এদিকে, চলতি বছর শরণার্থী নিবন্ধন নথি (ডিপিপি) উদ্যোগের আওতায় ৪ হাজার ৮ জন মিয়ানমারের নাগরিককে নিবন্ধনের জন্য পাঠানো হবে। দেশে ফিরতে ইচ্ছুক এবং আইনিভাবে যোগ্যদের শনাক্ত করার এই দ্বিপক্ষীয় প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়া।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথম দফায় পাঁচ হাজার জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে ধাপে ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার