Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অলৌকিকভাবে বেঁচে ফেরা এক শিশুর বর্ণনায় নেপালের বন্যা-ভূমিধস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

অলৌকিকভাবে বেঁচে ফেরা এক শিশুর বর্ণনায় নেপালের বন্যা-ভূমিধস

বিজ্ঞাপন

‘আমি স্কুলে ছিলাম। বন্যা আসার কারণে স্কুল বন্ধ করে আমাদের বাড়ি চলে যেতে বলল।

আমি যখন নদী পার হচ্ছিলাম, হঠাৎ বন্যার পানি প্রবল বেগে নেমে এলো’— কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে শুয়ে কথাগুলো বলছিল ১১ বছরের শিশু রিহানা লামিছানে। নেপাল-তিব্বত সীমান্তে কাদা ও পাথরের ভয়াবহ আকস্মিক বন্যায় এ পর্যন্ত অন্তত ১৬২ জন নিহত এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন।

বাড়িঘর ও পরিকাঠামো ধ্বংস হয়ে যাওয়া এই দুর্যোগে বুকে ও পায়ে আঘাত পেয়েও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছে রিহানা। তার মতো ২৪ বছর বয়সী শ্রমিক বিবেক কুমারও বন্যা থেকে জীবিত ফিরেছেন।

রিহানা জানায়, স্কুলের নির্দেশে বাড়ি ফেরার পথে নদী পার হতে গিয়েই সে বন্যার কবলে পড়ে। সে বলে, ‘আমি নিরাপদ থাকতে পেরে খুশি। তবে আমার বন্ধুদের কী হয়েছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ রিহানার মা রিতা জানান, এক বন্ধুর কাছে খবর পেয়ে মেয়েকে খুঁজতে ছুটেন তিনি। মেয়েকে জীবিত ও নিরাপদে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি।

একই হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক বিবেক কুমার রাসুয়া জেলায় কাজের সময় পানির তোড়ে ভেসে যাওয়ার মুহূর্তে একটি আমগাছ আঁকড়ে ধরে প্রাণ বাঁচান। বিবেক বলেন, ‘গাছটি আঁকড়ে ধরে দেখতে পেলাম যে বাড়িতে কাজ করছিলাম, সেটি চোখের সামনে উধাও হয়ে গেল। আমগাছটা না থাকলে আজ আমি বেঁচে ফিরতাম না।’

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্যমতে, ধসের কিছুক্ষণ আগেই ওই এলাকায় ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

তবে নেপালে বন্যার যে কম্পন বুধবার (২৬ আগস্ট) সকালে অনুভূত হয়েছিল, তা ভূমিকম্পের কারণে নয়- ভূমিধসের কারণে হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বুধবার রাতে বিষয়টি স্পষ্ট করেছে যে, হিমবাহ ধসে পড়া এবং এর সঙ্গে পাথর, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নামার কারণে ওই কম্পন তৈরি হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার