Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

২০১৫ সাল থেকে ড্রাগ পাচারের সাথে জড়িত বিমানসেবিকা, প্রেমিকাসহ আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

২০১৫ সাল থেকে ড্রাগ পাচারের সাথে জড়িত বিমানসেবিকা, প্রেমিকাসহ আটক

বিজ্ঞাপন

গুজরাটের ভাদোদরা থেকে মুম্বাইয়ে প্রায় ৩০ লাখ রুপি মূল্যের মেফেড্রোন (এমডি) নামক মাদক পাচারের সময় সাবেক এক বিমানসেবিকা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ভারতের গুজরাট তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার অনুসন্ধানে গ্রেপ্তার হওয়া ওই নারী বিমানসেবিকার দীর্ঘদিনের মাদক কারবারের তথ্য বেরিয়ে এসেছে।

সুরত ক্রাইম ব্রাঞ্চ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভাদোদরা থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মেফেড্রোন ড্রাগ মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার কাছে সন্দেহভাজন কারটি থামায় পুলিশ।

গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৯৭৭ গ্রাম ড্রাগ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা সাবেক কেবিন ক্রু মানসী সাইয়েদ (৪১) এবং তার সহযোগী সোহেল সুলেমান শেখকে (২০) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, প্লাস্টিক ব্যাগ ও মাদক বহনের পাত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা মুম্বাই থেকে একটি গাড়ি ভাড়া করে ভাদোদরায় যান। ভাদোদরা রেলওয়ে স্টেশনের কাছে এক অজ্ঞাত নারীর কাছ থেকে তারা এই মাদকের চালানটি সংগ্রহ করেছিলেন। এই ড্রাগ মুম্বাইয়ে নিয়ে ৫ থেকে ১০ গ্রামের ছোট ছোট প্যাকেটে ভাগ করে খুচরা বিক্রির পরিকল্পনা ছিল তাদের। মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার বাসিন্দা এই দুই আসামি দীর্ঘদিন ধরে একে অপরকে চিনতেন।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মানসী সাইয়েদ পূর্বে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন এবং কাজের সূত্রে একাধিক দেশ ভ্রমণ করেছেন। ২০১৫ সাল থেকেই তিনি আন্তর্জাতিক ও আঞ্চলিক মাদক চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে ২০২১ সালে প্রায় ১০০ গ্রাম ড্রাগসহ মধ্যপ্রদেশের ইন্দোরে গ্রেপ্তার হয়েছিলেন মানসী। সে সময় ওই মামলায় তিনি প্রায় চার বছর কারাগারে ছিলেন। পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বিভিন্ন মাদক সরবরাহকারীর সঙ্গেও মানসীর যোগাযোগ রয়েছে। ভাদোদরায় যে নারী তাদের হাতে মাদকের চালানটি তুলে দিয়েছিলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার