Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

জেল থেকে পালালো যৌন নিপীড়ন মামলার দুই আসামি, হতবাক পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

জেল থেকে পালালো যৌন নিপীড়ন মামলার দুই আসামি, হতবাক পুলিশ

বিজ্ঞাপন

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল থেকে পালিয়ে গেছেন শিশুদের যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত দুই ব্যক্তি। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পোসকো) আইনে তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা চলছিল বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্তরা পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই জম্মু কাশ্মীরের পুলিশ তাদের ধরতে বিজ্ঞপ্তি জারি করে ও তাৎক্ষণিক বিশেণ অভিযানে নামে।

জম্মু কাশ্মীরের পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্ত একজনের নাম মুখতার আহমাদ গুজজার। তিনি অনন্তনাগের মোহাম্মদ রফিক গুজজারের ছেলে। আরেক অভিযুক্তের নাম ফরমান খান। তিনি রাফিয়াবাদের বাসিন্দা আবদুল গনি খানের ছেলে।

অভিযুক্তদের দেখামাত্রই জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশ আলাদা পুরস্কারও ঘোষণা করেছে। তাদের তথ্য পেলে যে কাউকে নিকটস্থ পুলিশ স্টেশনে বা ১১২ নম্বরে কল দিয়ে জানাতে বলা হয়েছে।

তাদের পলায়নের ঘটনার তদন্তের পাশাপাশি দ্রুত গ্রেফতারে জরুরি তৎপরতা চালাচ্ছে জম্মু কাশ্মীরের পুলিশ। এ ঘটনায় নিরাপত্তা ঘাটতি নিয়েও আলাদা করে পুলিশ বিভাগীয় তদন্ত করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার