Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

বিজ্ঞাপন

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম। রোববার এই সতর্কতা জারি করা হয়।

সংস্থাটি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘণ্টায় ১০ থেকে ৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট এবং হালকা বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জাজান ও আসির প্রদেশে শিলাবৃষ্টি ও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বজ্রঝড় অব্যাহত থাকতে পারে, যা থেকে আকস্মিক বন্যার প্রবল আশঙ্কা রয়েছে।

পবিত্র শহর মক্কা ও মদিনার পাশাপাশি রাজধানী রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্সের দক্ষিণাংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চল এবং উত্তর সীমান্ত এলাকায় দমকা হাওয়ার কারণে ধূলিঝড় ও বালুঝড়ের সতর্কতাও দেওয়া হয়েছে। জাজান, আসির ও আল-বাহার মতো পাহাড়ি এলাকাগুলোতে রাত ও ভোরে ঘন কুয়াশা পড়তে পারে।

একদিকে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা, অন্যদিকে ইস্টার্ন প্রভিন্সের কিছু অংশে তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। মদিনা ও দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এছাড়া রিয়াদ ও বুরাইদাহর তাপমাত্রা ৪৪ ডিগ্রি এবং মক্কায় ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে আভা ও আল-বাহার মতো শহরগুলোতে আবহাওয়া বেশ শীতল থাকবে, সেখানে তাপমাত্রা যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার