Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম

১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

বিজ্ঞাপন

সৌদির নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের ঝটিকা অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে দেশটির যৌথ বাহিনী এই সাঁড়াশি অভিযান চালায়।

​সৌদি প্রশাসন এই এক সপ্তাহের মধ্যেই দেশ ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই গ্রেফতারের ঘটনায় ৬ হাজার ৯০০ জন অভিযুক্ত হয়েছেন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে। এছাড়া ৩ হাজার ৯৮২ জন লঙ্ঘন করেছেন সীমান্ত নিরাপত্তা আইন। আর ৩ হাজার ৩১৭৮ জন ধরা পড়েছেন শ্রম আইন ভঙ্গের অপরাধে।

কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জন এবং ট্রাভেল রিজার্ভেশনের কাজ সম্পন্ন করতে আরও ৫ হাজার ৩৮৬ জন অভিযুক্তকে পাঠানো হয়েছে নির্দিষ্ট দপ্তরে। অবৈধভাবে সৌদি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছে ১ হাজার ৫২৪ জন মানুষ, যার মধ্যে ৩৬ শতাংশই ইয়েমেনি নাগরিক। আর  প্রায় ৬৩ শতাংশই ইথিওপিয়ান নাগরিক, বাকি এক শতাংশ অন্যান্য দেশের। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার