Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

৮ প্রার্থীর ৩ জন পুরুষ, তবে বিশ্ব কি পাচ্ছে নারী মহাসচিব?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম

৮ প্রার্থীর ৩ জন পুরুষ, তবে বিশ্ব কি পাচ্ছে নারী মহাসচিব?

বিজ্ঞাপন

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য নির্বাচিত হতে মোট আট প্রার্থী প্রতিযোগিতা করছেন। শুক্রবার(২১ আগস্ট) পর্যন্ত জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দাবিদার এই আটজনের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ। জাতিসংঘ প্রতিষ্ঠার পর এখনও কোনো নারী মহাসচিব পদে নির্বাচিত হয়নি। এবার সে খরা কাটবে কি?

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। এই আট প্রার্থীর মধ্যে নির্বাচিত মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব নেবেন।

জাতিসংঘের অফিসিয়াল তালিকায় থাকা প্রার্থীরা:

রেবেকা গ্রিনস্প্যান-কোস্টারিকা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD)-এর মহাসচিব।

মিশেল বাশেলে — চিলি চিলির সাবেক প্রেসিডেন্ট। চিন তাকে সমর্থন দিয়েছেন।


মারিয়া ফার্নান্দা এস্পিনোসা — ইকুয়েডর ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি।

 

ক্যারোলিন রদ্রিগেস-বির্কেট-গায়ানা।

 

জাতিসংঘে গায়ানার রাষ্ট্রদূত। রাফায়েল মারিয়ানো গ্রোসি -আর্জেন্টিনা

 


 

ওলার ওতুনু — উগান্ডা সাবেক জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও কূটনীতিক।

 

ইভোনে এ-বাকি — ইকুয়েডর সাবেক ইকুয়েডরীয় মন্ত্রী ও কূটনীতিক; তাকে টোঙ্গা মনোনয়ন দিয়েছে। তিনি সর্বশেষ, অর্থাৎ অষ্টম প্রার্থী হিসেবে দৌড়ে যোগ দেন।

এর মধ্যে সর্বশেষ দুই প্রার্থীর সঙ্গে পৃথক মতবিনিময় (ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ) করেছে সাধারণ পরিষদ(UNGA)। বুধবার ও বৃহস্পতিবার আলাদাভাবে এই দুই প্রার্থীর সঙ্গে সংলাপ হয়। এই সংলাপে দুই প্রার্থীই নিজেদের প্রচারণায় বেশকিছু অঙ্গীকার পূরণের কথা বলেছেন।

জাতিসংঘের ১০ম মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে চাওয়া দুই প্রার্থী হলেন ওলার ওতুনু এবং ইভোনে এ-বাকি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার